• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

মহুয়া-মলুয়ার প্রেম

অন্য রকম প্রেমের সংবাদ

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

রবিবার, ২৩ মার্চ, ২০১৪

বিএনপি নেতাকর্মীদের খুন করার কর্মসূচি নিয়েছে সরকার: বিএনপি

  Ripon Abu Hasnat    রবিবার, ২৩ মার্চ, ২০১৪     জাতীয় , রাজনীতি      No comments   
সরকার এখন বিরোধীদলীয় নেতাকর্মীদের খুন করার কর্মসূচি নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল এক বিবৃতিতে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ অভিযোগ করেন। তিনি বলেন, ৫ই জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে জনগণের কাঁধে চেপে বসা বর্তমান সরকার বিরোধী দল দমন ও চলমান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদগুলোতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে উন্মাদ হয়ে গেছে। তারা বিএনপি’র নেতাকর্মীদেরকে জুলুম-নির্যাতন ও গ্রেপ্তারের পর এখন খুন করার কর্মসূচি গ্রহণ করেছে। রিজভী বলেন, দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার তাদের অস্তিত্বের প্রশ্নে হিংস্ররূপ ধারণ করেছে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপে আওয়ামী লীগ তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় আঁচ করে তৃতীয় ও চতুর্থ ধাপে বিরোধী নেতাকর্মীসহ জনগণের ওপর পৈশাচিক হামলা, হত্যাসহ ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই ও জালভোটের মহাউৎসবে মেতে উঠেছে। আর এইসব কর্মকা-ে ভোট ডাকাতি ও সহিংসতায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের মদদ ও সহযোগিতা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাষ্ট্রীয় প্রশাসন। উপজেলা চেয়ারম্যান পদে সংখ্যাগরিষ্ঠতা পেতে অবৈধ ও গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার এখন বিরোধীদলীয় নেতা-কর্মীদের খুন করতেও দ্বিধা করছে না। রিজভী আহমেদ বলেন, রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবদলের সহ-সভাপতি হাজিচ মিয়া ও কুমিল্লা দক্ষিণ বরুড়া যুবদলের ওয়ার্ড সভাপতি মনির হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন। এসব পৈশাচিক হত্যাকা-ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপি। বিবৃতিতে বলা হয়,  জনসমর্থন শূন্যের কোঠায় আঁচ করতে পেরেই সরকারদলীয় সশস্ত্র সন্ত্রাসীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কব্জায় এনে দেশব্যাপী হত্যা, জখমের তা-ব সৃষ্টির এক মহাযজ্ঞে লিপ্ত হয়েছে। আর এসব করার উদ্দেশ্যই হচ্ছে- ক্ষমতা হাতছাড়া হয়ে জনরোষের মুখে দেশত্যাগের পথও যেন তাদের বন্ধ না হয়ে যায়। বিএনপি’র বিবৃতিতে দলের পক্ষ থেকে নিহত হাজিচ মিয়া ও মনির হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট পুরাতন পোস্ট → হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • প্রকাশ হলো একই মোড়কে ১০টি সিডি’র অডিও অ্যালবাম ‘পুষ্টিপালা’
    বাংলাদেশে অপুষ্টি একটি জনস্বাস্থ্য সমস্যা। পুষ্টিবিষয়ক সচেতনতার অভাবই এর কারণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধী...
  • শশী এবার চলচ্চিত্রের ‘একস্ট্রা’
    এর আগে শারমীন জোহা শশী ‘হেমন্তী’ নাটকের হৈমন্তী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। অভিনয় শিল্পীদের ক্ষেত্রে এটি সহজাত বিষয় যে, যখন...
  • প্রথম দেখায় ভালোবাসা
    প্রথম দেখায় ভালোবাসা (লাভ অ্যাট ফার্স্ট সাইট) হচ্ছে একটি চমৎকার-রোমান্টিক-উত্তেজনাকর শব্দগুচ্ছ। লোকজন প্রবল উৎসাহ নিয়ে আপনাকে এ ব্যাপারে ব...
  • মৌসুমীর ‘স্ক্যান্ডাল’
    ‘স্ক্যান্ডাল’ নামে নতুন একটি ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। ইতিমধ্যে ছবির নামটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক...
  • তেত্রিশে কারিনা
    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তেত্রিশ বছরে পা দিয়েছেন। শনিবার ৩২ বছর বয়স পেরিয়ে লাইট, সেট ও ক্যামেরার আবহে বেড়ে ওঠা কারিনা কাপুর ৩৩তম জন্ম...
  • এবারও তেমনটাই করলেন
    গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস যে কোন কিছুই করতে পারেন সেটা আবারও প্রমাণ করলেন। এর আগেও বিভিন্ন কাণ্ড ঘটিয়ে আলোচনা-সমালোচনায় এসেছেন তিনি ...
  • ফেসবুকে মেহজাবিন-ফারিয়া চরিত্র নিয়ে চুলোচুলি
    লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী এবং উঠতি মিউজিক ভিডিও মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গেল দু’দিন ধরে একে অপরের চরিত্র-যোগ্যতা নিয়ে ফেসবুকে ...
  • ‘ইত্যাদি’ এবার মহেড়া জমিদার বাড়িতে প্রচার ২৯শে নভেম্বর
    টেলিভিশনের অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে এনে ধারণ করার ধারাবাহিকতায় ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়...
  • ব্যবসা কমছে হতাশা বাড়ছে- ডিজিটাল সিনেমার নামে ফাঁকিবাজি
    ডিজিটাল চলচ্চিত্রের নামে ফাঁকিবাজিতে ব্যস্ত একশ্রেণীর প্রযোজক-পরিচালক। তাদের এই ফাঁকিবাজি, কারও কারও মতে দর্শকদের সঙ্গে প্রতারণার কারণে...
  • কষ্ট পেয়েছেন মাধুরী
    দাপুটে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের পিতা শংকর দীক্ষিত গত ১৩ই সেপ্টেম্বর ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে...

লেবেল

খেলা গানের ভূবন জাতীয় টালিউড বিনোদন টিভি জগত ঢাকার বিনোদন ঢালিউড বিনোদন নাট্যশালা প্রেম বলিউড বিনোদন বিবাহ বিয়ে বিশ্ব বিনোদন ভালোবাসা রাজনীতি রোমান্টিকতা রোমান্স সর্বশেষ হলিউড বিনোদন
কপিরাইট © মহুয়া-মলুয়ার প্রেম™ , অল রাইটস রিসার্ভড