• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

মহুয়া-মলুয়ার প্রেম

অন্য রকম প্রেমের সংবাদ

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

প্রকাশ হলো একই মোড়কে ১০টি সিডি’র অডিও অ্যালবাম ‘পুষ্টিপালা’

  Ripon Abu Hasnat    বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩     গানের ভূবন , সর্বশেষ      No comments   
বাংলাদেশে অপুষ্টি একটি জনস্বাস্থ্য সমস্যা। পুষ্টিবিষয়ক সচেতনতার অভাবই এর কারণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অপুষ্টি দূরীকরণে সক্রিয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যাকেজের আওতায় ১০ মিনিটের ৪৮ পর্বের রেডিও অনুষ্ঠান ‘পুষ্টিপালা’ নির্মাণ করা হয়। অনুষ্ঠানগুলো বাংলাদেশ বেতার ও দুটি এফএম রেডিওতে মাসব্যাপী প্রচার হয় এবং শ্রোতাপ্রিয়তা অর্জন করে। বিনোদনের মাধ্যমে পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির এ উদ্যোগকে আরও বড় পরিসরে দেয়ার চিন্তা থেকে অনুষ্ঠানগুলোকে সিডি আকারে প্রকাশের উদ্যোগ নেয়া হয়। এ উদ্যোগে সহযোগিতা করেছে ইমপ্রেস অডিও ভিশন ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড। প্রকাশ হয় একই মোড়কে ১০টি সিডি’র অডিও অ্যালবাম ‘পুষ্টিপালা’। এ উপলক্ষে গত ২৫শে  নভেম্বর তেজগাঁওস্থ চ্যানেল
আই ছাদঘরে অডিও অ্যালবাম ‘পুষ্টিপালা’ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অডিও অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন, ডা. মো. লুৎফর রহমান (লাইন ডিরেক্টর, জাতীয় পুষ্টিসেবা), ডা. রোমেন রায়হান (ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, জাতীয় পুষ্টিসেবা), এ কে এম মুসা (কান্ট্রি ডিরেক্টর, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড), অধ্যাপক ডা. খন্দকার মো. সিফাত উল্যাহ (মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর), গণেশ চন্দ্র সরকার (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) এবং চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে সব পর্ব রেডিও ভূমিতে প্রচারের ঘোষণা দেয়া হয় এবং একটি পর্ব ঘোষণার সঙ্গে সঙ্গে প্রচার শুরু হয়। উপস্থিত শ্রোতারা সেটি সরাসরি উপভোগ করেন। মোড়ক উন্মেচন শেষে বহুল প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশ বেতার, এফ এম রেডিও এবং কমিউনিটি রেডিও প্রতিনিধিদের হাতে অডিও অ্যালবামটি তুলে দেয়া হয়। 
সূত্র: দৈনিক মানবজমিন, ২৮ নভেম্বর ২০১৩
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট পুরাতন পোস্ট → হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • প্রকাশ হলো একই মোড়কে ১০টি সিডি’র অডিও অ্যালবাম ‘পুষ্টিপালা’
    বাংলাদেশে অপুষ্টি একটি জনস্বাস্থ্য সমস্যা। পুষ্টিবিষয়ক সচেতনতার অভাবই এর কারণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধী...
  • শশী এবার চলচ্চিত্রের ‘একস্ট্রা’
    এর আগে শারমীন জোহা শশী ‘হেমন্তী’ নাটকের হৈমন্তী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। অভিনয় শিল্পীদের ক্ষেত্রে এটি সহজাত বিষয় যে, যখন...
  • প্রথম দেখায় ভালোবাসা
    প্রথম দেখায় ভালোবাসা (লাভ অ্যাট ফার্স্ট সাইট) হচ্ছে একটি চমৎকার-রোমান্টিক-উত্তেজনাকর শব্দগুচ্ছ। লোকজন প্রবল উৎসাহ নিয়ে আপনাকে এ ব্যাপারে ব...
  • মৌসুমীর ‘স্ক্যান্ডাল’
    ‘স্ক্যান্ডাল’ নামে নতুন একটি ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। ইতিমধ্যে ছবির নামটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক...
  • তেত্রিশে কারিনা
    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তেত্রিশ বছরে পা দিয়েছেন। শনিবার ৩২ বছর বয়স পেরিয়ে লাইট, সেট ও ক্যামেরার আবহে বেড়ে ওঠা কারিনা কাপুর ৩৩তম জন্ম...
  • এবারও তেমনটাই করলেন
    গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস যে কোন কিছুই করতে পারেন সেটা আবারও প্রমাণ করলেন। এর আগেও বিভিন্ন কাণ্ড ঘটিয়ে আলোচনা-সমালোচনায় এসেছেন তিনি ...
  • ফেসবুকে মেহজাবিন-ফারিয়া চরিত্র নিয়ে চুলোচুলি
    লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী এবং উঠতি মিউজিক ভিডিও মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গেল দু’দিন ধরে একে অপরের চরিত্র-যোগ্যতা নিয়ে ফেসবুকে ...
  • ‘ইত্যাদি’ এবার মহেড়া জমিদার বাড়িতে প্রচার ২৯শে নভেম্বর
    টেলিভিশনের অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে এনে ধারণ করার ধারাবাহিকতায় ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়...
  • ব্যবসা কমছে হতাশা বাড়ছে- ডিজিটাল সিনেমার নামে ফাঁকিবাজি
    ডিজিটাল চলচ্চিত্রের নামে ফাঁকিবাজিতে ব্যস্ত একশ্রেণীর প্রযোজক-পরিচালক। তাদের এই ফাঁকিবাজি, কারও কারও মতে দর্শকদের সঙ্গে প্রতারণার কারণে...
  • কষ্ট পেয়েছেন মাধুরী
    দাপুটে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের পিতা শংকর দীক্ষিত গত ১৩ই সেপ্টেম্বর ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে...

লেবেল

খেলা গানের ভূবন জাতীয় টালিউড বিনোদন টিভি জগত ঢাকার বিনোদন ঢালিউড বিনোদন নাট্যশালা প্রেম বলিউড বিনোদন বিবাহ বিয়ে বিশ্ব বিনোদন ভালোবাসা রাজনীতি রোমান্টিকতা রোমান্স সর্বশেষ হলিউড বিনোদন
কপিরাইট © মহুয়া-মলুয়ার প্রেম™ , অল রাইটস রিসার্ভড