• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

মহুয়া-মলুয়ার প্রেম

অন্য রকম প্রেমের সংবাদ

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

শশী এবার চলচ্চিত্রের ‘একস্ট্রা’

  Ripon Abu Hasnat    মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩     ঢাকার বিনোদন      No comments   
এর আগে শারমীন জোহা শশী ‘হেমন্তী’ নাটকের হৈমন্তী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। অভিনয় শিল্পীদের ক্ষেত্রে এটি সহজাত বিষয় যে, যখন কেউ নাম ভূমিকায় অভিনয় করেন তখন পরিচালকের পাশাপাশি শিল্পী নিজেও তার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ‘হেমন্তী’র পর শশী ঠিক তেমনি চেষ্টা করেছেন আলভী আহমেদ  রচিত ও পরিচালিত টেলিফিল্ম ‘দীপাবালী তুমি ফিনিক্স হয়ে ওঠো’র দীপাবালী চরিত্রে অভিনয় করার সময়। ঢাকাই চলচ্চিত্রে ‘একস্ট্রা’ বলে একটি প্রচলিত কথা আছে। সেই ধারনাকে উপজীব্য করেই দীপাবলীর জীবন কাহিনী এগিয়ে চলে। দীপাবলী চলচ্চিত্রের একজন একস্ট্রা । নায়িকার পাশে পাশে থেকে তিনি চলচ্চিত্রে কাজ করেন। এক সময় পরিচয় হয় এক মাফিয়ার সঙ্গে । দীপাবলীকে মাফিয়া স্বপ্ন দেখান তাকে নায়িকা হিসেবে নিয়ে দশ কোটি টাকা দিয়ে ছবি নির্মাণ করবেন। এ কথা শুনে সবার কাছে দীপাবলীর কদর বেড়ে যায়। এমনকী নায়কেরাও তাকে পাত্তা দিতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি নির্মিত হয় না। আবার বদলে যায় দীপাবলীর জীবন। কী করবে এখন দীপাবলী? এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দীপাবালী তুমি ফিনিক্স হয়ে ওঠো’ টেলিফিল্মটি। শারমীন জোহা শশী বলেন, এর আগে আলভী আহমেদের পরিচালনায় ‘সমীকরন’, ‘নাগরিক’, ‘ঘুরে দাঁড়াবার স্বপ্ন’ নাটকে কাজ করেছি। কিন্তু এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে তার সঙ্গে  কাজ করা হয়ে উঠেনি। তিনি আমার প্রতি বিশ্বাস রেখে এমন চরিত্রে কাজ করার যে সুযোগ দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ তার প্রতি। আমি দীপাবলী চরিত্রে অভিনয় করে সত্যিই মুগ্ধ। দর্শকেরও ভাল লাগবে। পরিচালক আলভী আহমেদ বলেন, শশী অনেক ভাল একজন পারফর্মার। দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। আমি তৃপ্ত। উল্লেখ্য, টম ক্রিয়েশন প্রযোজিত ‘দীপাবলী তুমি ফিনিক্স হয়ে ওঠো ’ টেলিফিল্মটি আগামী ঈদে গাজী টিভিতে প্রচার হবে। 
সুত্র: মানবজমিন
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট পুরাতন পোস্ট → হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • প্রকাশ হলো একই মোড়কে ১০টি সিডি’র অডিও অ্যালবাম ‘পুষ্টিপালা’
    বাংলাদেশে অপুষ্টি একটি জনস্বাস্থ্য সমস্যা। পুষ্টিবিষয়ক সচেতনতার অভাবই এর কারণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধী...
  • শশী এবার চলচ্চিত্রের ‘একস্ট্রা’
    এর আগে শারমীন জোহা শশী ‘হেমন্তী’ নাটকের হৈমন্তী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। অভিনয় শিল্পীদের ক্ষেত্রে এটি সহজাত বিষয় যে, যখন...
  • প্রথম দেখায় ভালোবাসা
    প্রথম দেখায় ভালোবাসা (লাভ অ্যাট ফার্স্ট সাইট) হচ্ছে একটি চমৎকার-রোমান্টিক-উত্তেজনাকর শব্দগুচ্ছ। লোকজন প্রবল উৎসাহ নিয়ে আপনাকে এ ব্যাপারে ব...
  • মৌসুমীর ‘স্ক্যান্ডাল’
    ‘স্ক্যান্ডাল’ নামে নতুন একটি ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। ইতিমধ্যে ছবির নামটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক...
  • তেত্রিশে কারিনা
    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তেত্রিশ বছরে পা দিয়েছেন। শনিবার ৩২ বছর বয়স পেরিয়ে লাইট, সেট ও ক্যামেরার আবহে বেড়ে ওঠা কারিনা কাপুর ৩৩তম জন্ম...
  • এবারও তেমনটাই করলেন
    গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস যে কোন কিছুই করতে পারেন সেটা আবারও প্রমাণ করলেন। এর আগেও বিভিন্ন কাণ্ড ঘটিয়ে আলোচনা-সমালোচনায় এসেছেন তিনি ...
  • ফেসবুকে মেহজাবিন-ফারিয়া চরিত্র নিয়ে চুলোচুলি
    লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী এবং উঠতি মিউজিক ভিডিও মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গেল দু’দিন ধরে একে অপরের চরিত্র-যোগ্যতা নিয়ে ফেসবুকে ...
  • ‘ইত্যাদি’ এবার মহেড়া জমিদার বাড়িতে প্রচার ২৯শে নভেম্বর
    টেলিভিশনের অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে এনে ধারণ করার ধারাবাহিকতায় ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়...
  • ব্যবসা কমছে হতাশা বাড়ছে- ডিজিটাল সিনেমার নামে ফাঁকিবাজি
    ডিজিটাল চলচ্চিত্রের নামে ফাঁকিবাজিতে ব্যস্ত একশ্রেণীর প্রযোজক-পরিচালক। তাদের এই ফাঁকিবাজি, কারও কারও মতে দর্শকদের সঙ্গে প্রতারণার কারণে...
  • কষ্ট পেয়েছেন মাধুরী
    দাপুটে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের পিতা শংকর দীক্ষিত গত ১৩ই সেপ্টেম্বর ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে...

লেবেল

খেলা গানের ভূবন জাতীয় টালিউড বিনোদন টিভি জগত ঢাকার বিনোদন ঢালিউড বিনোদন নাট্যশালা প্রেম বলিউড বিনোদন বিবাহ বিয়ে বিশ্ব বিনোদন ভালোবাসা রাজনীতি রোমান্টিকতা রোমান্স সর্বশেষ হলিউড বিনোদন
কপিরাইট © মহুয়া-মলুয়ার প্রেম™ , অল রাইটস রিসার্ভড