• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

মহুয়া-মলুয়ার প্রেম

অন্য রকম প্রেমের সংবাদ

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮

প্রথম দেখায় ভালোবাসা

  Ripon Abu Hasnat    সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮     প্রেম , ভালোবাসা      No comments   
প্রথম দেখায় ভালোবাসা (লাভ অ্যাট ফার্স্ট সাইট) হচ্ছে একটি চমৎকার-রোমান্টিক-উত্তেজনাকর শব্দগুচ্ছ। লোকজন প্রবল উৎসাহ নিয়ে আপনাকে এ ব্যাপারে বলতে পারে এবং রোমান্টিক-কমেডি স্ক্রিপ্টরাইটাররা একই উদ্দীপনা নিয়ে এসব বিষয় নিয়ে স্ক্রিপ্ট লিখেন, যেমন- প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার পর কোনো ছেলে কোনো মেয়েকে কোনো ছলে বা কৌশলে ফুল বা ফুলের তোড়া দিচ্ছে। কিন্তু সন্দেহবাদী বা অবিশ্বাসীদের কাছে ‘প্রথম দেখায় ভালোবাসা’ কনসেপ্টটি সন্দেহজনক বা দ্বিধাপূর্ণ কনসেপ্ট। রোম যেমন একদিনে তৈরি হয়নি, তেমনি একটি শক্তিশালী ও ভালোবাসাপূর্ণ সম্পর্কের জন্য কাজ করা প্রয়োজন। সন্দেহবাদীরা এ বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে। বিজ্ঞান কিন্তু সন্দেহবাদীদের পক্ষে আছে! 

জার্নাল অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিলেশনশিপ রিসার্চে প্রকাশিত নতুন গবেষণা অনুসারে, ‘প্রথম দেখায় ভালোবাসা’ প্রায় সবসময় একটি শক্তিশালী প্রাথমিক আকর্ষণ বা মোহ, যেমন- কামলালসা বা যৌনসঙ্গকামনা। এ গবেষণায় ২০০ জন অংশগ্রহণকারীর ৫০০ ডেটিং এনকাউন্টারের সিরিজ মনিটরিং করা হয় এবং অংশগ্রহণকারীদের প্রতিটি এনকাউন্টারের (সাক্ষাৎ) জন্য তাদের নিজ নিজ রোমান্টিক সঙ্গীদের প্রতি তাদের বিভিন্ন অনুভূতি প্রকাশ করতে বলা হয়। অংশগ্রহণকারীরা ছিল ডাচ ও জার্মান ছাত্রছাত্রী এবং তাদের বয়স ২০ এর মাঝামাঝি।

গবেষণাটিকে তিনটি পর্বে বিভক্ত করা হয়: ১. অনলাইন সার্ভে ২. ল্যাবরেটরি স্টাডি এবং ৩. তিনটি ডেটিং এনকাউন্টার যার প্রত্যেকটি ৯০ মিনিটের বেশি স্থায়ী ছিল না। ডেটিং শেষে অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয় যে, ডেটিংয়ের সময় কি তারা প্রথম দেখায় ভালোবাসার মতো কিছু অনুভব করেছে কিনা এবং কি রকম বা কোন মাত্রায় তারা তাদের সঙ্গীকে শারীরিকভাবে আকর্ষণীয় পেয়েছে। গবেষণায় ভালোবাসার উপাদানকে অন্তরঙ্গতা, অঙ্গীকার এবং আবেগ হিসেবে পরিমাপ করা হয়।

সকল এনকাউন্টারের ক্ষেত্রে, শুধুমাত্র ৩২ জন অংশগ্রহণকারীদের ৪৯ বার প্রথম দেখায় ভালোবাসার অনুভূতি ছিল এবং তাদের প্রায় সবার ক্ষেত্রে রোমান্টিক যুগলে ভালোবাসার তিন উপাদানের মধ্যে অঙ্গীকার ও অন্তরঙ্গতা অনুপস্থিত ছিল। কিন্তু প্রায় প্রতিটি প্রথম দেখায় ভালোবাসার ঘটনার ক্ষেত্রে সঙ্গীদের প্রতি অংশগ্রহণকারীদের শারীরিক আকর্ষণের অনুভূতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল।

গবেষণায় অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ ছিল নারী, কিন্তু প্রায় সব প্রথম দেখায় ভালোবাসার ঘটনা ঘটে পুরুষদের ক্ষেত্রে। অংশগ্রহণকারীদের প্রথম দেখায় ভালোবাসা প্রায়ক্ষেত্রে পারস্পরিক ছিল না। কাজেই পাঠ করুন, প্রথম দেখায় ভালোবাসা আসলে ভালোবাসা নয়, এটি এক ধরনের মোহ বা কামলালসা।
তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট পুরাতন পোস্ট → হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • প্রকাশ হলো একই মোড়কে ১০টি সিডি’র অডিও অ্যালবাম ‘পুষ্টিপালা’
    বাংলাদেশে অপুষ্টি একটি জনস্বাস্থ্য সমস্যা। পুষ্টিবিষয়ক সচেতনতার অভাবই এর কারণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধী...
  • শশী এবার চলচ্চিত্রের ‘একস্ট্রা’
    এর আগে শারমীন জোহা শশী ‘হেমন্তী’ নাটকের হৈমন্তী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। অভিনয় শিল্পীদের ক্ষেত্রে এটি সহজাত বিষয় যে, যখন...
  • প্রথম দেখায় ভালোবাসা
    প্রথম দেখায় ভালোবাসা (লাভ অ্যাট ফার্স্ট সাইট) হচ্ছে একটি চমৎকার-রোমান্টিক-উত্তেজনাকর শব্দগুচ্ছ। লোকজন প্রবল উৎসাহ নিয়ে আপনাকে এ ব্যাপারে ব...
  • মৌসুমীর ‘স্ক্যান্ডাল’
    ‘স্ক্যান্ডাল’ নামে নতুন একটি ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। ইতিমধ্যে ছবির নামটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক...
  • তেত্রিশে কারিনা
    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তেত্রিশ বছরে পা দিয়েছেন। শনিবার ৩২ বছর বয়স পেরিয়ে লাইট, সেট ও ক্যামেরার আবহে বেড়ে ওঠা কারিনা কাপুর ৩৩তম জন্ম...
  • এবারও তেমনটাই করলেন
    গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস যে কোন কিছুই করতে পারেন সেটা আবারও প্রমাণ করলেন। এর আগেও বিভিন্ন কাণ্ড ঘটিয়ে আলোচনা-সমালোচনায় এসেছেন তিনি ...
  • ফেসবুকে মেহজাবিন-ফারিয়া চরিত্র নিয়ে চুলোচুলি
    লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী এবং উঠতি মিউজিক ভিডিও মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গেল দু’দিন ধরে একে অপরের চরিত্র-যোগ্যতা নিয়ে ফেসবুকে ...
  • ‘ইত্যাদি’ এবার মহেড়া জমিদার বাড়িতে প্রচার ২৯শে নভেম্বর
    টেলিভিশনের অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে এনে ধারণ করার ধারাবাহিকতায় ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়...
  • ব্যবসা কমছে হতাশা বাড়ছে- ডিজিটাল সিনেমার নামে ফাঁকিবাজি
    ডিজিটাল চলচ্চিত্রের নামে ফাঁকিবাজিতে ব্যস্ত একশ্রেণীর প্রযোজক-পরিচালক। তাদের এই ফাঁকিবাজি, কারও কারও মতে দর্শকদের সঙ্গে প্রতারণার কারণে...
  • কষ্ট পেয়েছেন মাধুরী
    দাপুটে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের পিতা শংকর দীক্ষিত গত ১৩ই সেপ্টেম্বর ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে...

লেবেল

খেলা গানের ভূবন জাতীয় টালিউড বিনোদন টিভি জগত ঢাকার বিনোদন ঢালিউড বিনোদন নাট্যশালা প্রেম বলিউড বিনোদন বিবাহ বিয়ে বিশ্ব বিনোদন ভালোবাসা রাজনীতি রোমান্টিকতা রোমান্স সর্বশেষ হলিউড বিনোদন
কপিরাইট © মহুয়া-মলুয়ার প্রেম™ , অল রাইটস রিসার্ভড