• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

মহুয়া-মলুয়ার প্রেম

অন্য রকম প্রেমের সংবাদ

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

রবিবার, ২৩ মার্চ, ২০১৪

ওমানকে হারিয়েই চ্যাম্পিয়ন বাংলাদেশ

  Ripon Abu Hasnat    রবিবার, ২৩ মার্চ, ২০১৪     খেলা , সর্বশেষ      No comments   
এশিয়া কাপে ওমানের কাছেই ৪-২ গোলের হার কোনভাবেই গ্রহণযোগ্য ছিল না। তখনই কথা উঠেছিল ওমানে খেলার প্রস্তাব পেয়ে ইচ্ছে করেই ম্যাচ ছেড়েছেন জিমি, জাহিদরা। এ নিয়ে তদন্তও হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় বহিষ্কার হয়েছিলেন জিমি, জাহিদসহ জাতীয় দলের চার খেলোয়াড়। গতকাল এশিয়ান গেমস বাছাইয়ে সে কথারই সত্যতা মিললো। মালয়েশিয়ায় যে ওমানের কাছে ৪-২ গোলে হেরেছিল, তাদের নিয়ে গতকাল খেললো তারা। মওলানা ভাসানি স্টেডিয়ামে ওমানকে ৬-১ গোলে হারিয়ে  ইনচন এশিয়ান গেমসের মূল পর্বে চলে গেল বাংলাদেশ। পুষ্কর খিসা মিমো ও হাসান যুবায়ের নিলয় দু’টি করে এবং চয়ন ও নান্নু একটি করে গোল করেন। ওমানের হয়ে এক গোল শোধ দেন রজব বাসিম খাতার।
তিন ম্যাচ অফফর্মে থাকার পর ফের জ্বলে উঠেছেন মিমো। গেল দু’ম্যাচেই দুর্দান্ত খেলেছেন তিনি। গতকালও গোল পেলেন মিমো। জিতলো বাংলাদেশ। ম্যাচে নিজে অসাধারণ দু’টি গোল করেছেন। করিয়েছেন আরও দু’টি। পেনাল্টি কর্নারে দৈন্যদশা  থাকলেও এবার চয়ন সফল হয়েছেন। শেষ ম্যাচে গোললাইন থেকে নিশ্চিত দু’টি গোল ফিরিয়ে দেন। শ্রীলঙ্কার বিপক্ষে টাইব্রেকার শুটআউটে বেশ দক্ষতা দেখিয়েছিলেন বাংলাদেশের গোলকিপার অসীম গোপ। এ ম্যাচেও দারুণ দক্ষতার সঙ্গে প্রায় তিনটি নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচিয়ে দেন। সব মিলিয়ে দারুণ এক ম্যাচ খেলেছে টিম বাংলাদেশ।
পাকিস্তানি গুরু নাভিদ আলমের ‘চ্যাম্পিয়ন’ হওয়ার প্রত্যাশায় নিজেদের উজাড় করে দিলেন শিষ্যরা। ম্যাচের শুরু থেকে গোলের স্পৃহা নিয়েই খেলতে থাকে চয়ন বাহিনী। ১২ মিনিটে পিসি পায় বাংলাদেশ। নান্নুর পুশে বল স্টপ করান সারোয়ার। সেই বলে গোল আদায় করেন পিসি স্পেশালিস্ট চয়ন (১-০)। ২৪ মিনিটে ফিল্ড থেকে ওমানের হয়ে গোল শোধ করে খেলায় সমতা ফেরান রজব বাসিম খাতার (১-১)। এরপর কেবল লাল সবুজদের এগিয়ে যাওয়ার গল্পই। ২৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নিলয়ের ডাইভিং হিটে এগিয়ে যায় বাংলাদেশ (২-১)। ৪৪ মিনিটে গোল আদায় করেন মিমো (৩-১)। ৬৫ মিনিটে মিমোর কাট ব্যাক থেকে নিলয়ের রিভার্স হিটে ৪-১ গোলে এগিয়ে যায় লাল সবুজরা। মিনিট তিনেক পর মাঝ মাঠ থেকে সম্পূর্ণ একক প্রচেষ্টায় গোল করেন মিমো (৫-১)। ম্যাচের অন্তিম মুহূর্তে নান্নু আরও একটি গোল করলে ৬-১ ব্যবধানেই ওমানকে হারায় বাংলাদেশ।
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট পুরাতন পোস্ট → হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • লেডি জেমস বন্ড বিদ্যা
    'কাহানি' ছবির গল্পে স্বামীর খুনীকে খুঁজতে গিয়ে একরকম গোয়েন্দাগিরিই করেছেন বিদ্যা বালান।  এবার পেশাদার নারী গোয়েন্দার ভূমিকায় অ...
  • দেড় যুগ পর নোবেল-তানিয়া
    আদিল হোসেন নোবেল আর তানিয়া আহমেদ। দুজন দুজনের খুব ভালো বন্ধু। প্রথমজন মডেল হিসেবে সুপ্রতিষ্ঠিত, আর পরের জনকে সবাই চেনেন অভিনয়শিল্পী হ...
  • স্বামীর ঘরে ফিরলেন ক্যাথরিন
    স্বামীর ঘরে ফিরে গেলেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনস। মান-অভিমান ভুলে গিয়ে স্বামী মাইকেল ডগলাসের সঙ্গে আবার মিলিত হয়েছ...
  • সীমানার গোপন বিয়ে
    জনপ্রিয় অভিনেত্রী সীমানা গোপনে বিয়ে করলেন একই গ্রামের সমাপ্তি মাসুককে। দীর্ঘদিন ধরে এ দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অবশেষে পরিব...
  • ফেসবুকে মেহজাবিন-ফারিয়া চরিত্র নিয়ে চুলোচুলি
    লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী এবং উঠতি মিউজিক ভিডিও মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গেল দু’দিন ধরে একে অপরের চরিত্র-যোগ্যতা নিয়ে ফেসবুকে ...
  • ভালবাসা সম্পর্কে ১০ টি সত্য কথা
    ভালোবাসা আসলে কী জিনিস? কেউ কি ভেবে দেখেছেন ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা কী? ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা নেই। ভালোবাসার রয়েছে কিছু বৈশিষ্ট...
  • ওসিডি আছে কেটি পেরির!
    অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি)। মানসিক অস্থিরতার এ এক কঠিন রোগ। কেটি পেরি স্বীকার করলেন, তাঁরও এই সমস্যা আছে। কোনো কিছুই তিনি সুস্...
  • আদুরীকে নিয়ে নাটক
    গত ২২শে সেপ্টেম্বর ঢাকার বারিধারার ডিওএইচএসের একটি ময়লার স্তূপ থেকে পাওয়া যায় মারাত্মকভাবে শারীরিক নির্যাতনের শিকার ১০ বছরের মেয়ে আদুরীক...
  • এরিক এরশাদের ‘আলো আমার আলো’
    প্রকাশ পেল সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের দ্বিতীয় রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আলো আমার আলো’। এ উপলক্ষে মঙ্গলবা...
  • চোরের বউ মীম
    এবার লাক্সতারকা বিদ্যা সিনহা মীম বউ সেজে অভিনয় করেছেন। সেটাও আবার দুই চোরের বউ। কোরবানি ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম ‘বউ চোর’। নাটকটি ...

লেবেল

খেলা গানের ভূবন জাতীয় টালিউড বিনোদন টিভি জগত ঢাকার বিনোদন ঢালিউড বিনোদন নাট্যশালা প্রেম বলিউড বিনোদন বিবাহ বিয়ে বিশ্ব বিনোদন ভালোবাসা রাজনীতি রোমান্টিকতা রোমান্স সর্বশেষ হলিউড বিনোদন
কপিরাইট © মহুয়া-মলুয়ার প্রেম™ , অল রাইটস রিসার্ভড