• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

মহুয়া-মলুয়ার প্রেম

অন্য রকম প্রেমের সংবাদ

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

দেড় যুগ পর নোবেল-তানিয়া

  Ripon Abu Hasnat    বুধবার, ২ অক্টোবর, ২০১৩     নাট্যশালা      No comments   
আদিল হোসেন নোবেল আর তানিয়া আহমেদ। দুজন দুজনের খুব ভালো বন্ধু। প্রথমজন মডেল হিসেবে সুপ্রতিষ্ঠিত, আর পরের জনকে সবাই চেনেন অভিনয়শিল্পী হিসেবেই। একসময় দুই বন্ধু একসঙ্গে র্যাম্পে ও টিভিতে মডেলিং করেছেন। মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেছিলেন তাঁরা দুজন; তবে তা উল্লেখ করার মতো নয়। ১৬ বছর পর সম্প্রতি আবার একসঙ্গে অভিনয় করলেন নোবেল ও তানিয়া। ফারুক হোসেনের রচনা ও রায়হান খানের পরিচালনায় নাটকটির নাম ‘নীরবে তিন মিনিট’। 
প্রথম আলো ডটকমকে তানিয়া আহমেদ বলেন, ‘আমাদের বন্ধুত্ব কিন্তু দীর্ঘদিনের। একসঙ্গে আমরা র্যাম্পে কাজ করেছি, কাজ করেছি বিজ্ঞাপনচিত্রেও। তবে সেই অর্থে একসঙ্গে অভিনয় করা হয়নি। অনেক বছর পর একসঙ্গে অভিনয় করে বেশ ভালো লেগেছে।’ নোবেল প্রসঙ্গে তানিয়া বললেন, ‘অভিনয় নিয়ে নোবেল সেই অর্থে কখনোই ব্যস্ত ছিল না। বরাবরই মানসম্পন্ন মডেলিংয়ে নিজেকে ব্যস্ত রেখেছে সে। অনেক বছর পর অভিনয় করতে গিয়ে মনে হয়েছে, নোবেল এখন অভিনয়েও অনেক পরিণত। জানি না, কেন যে নিয়মিত সে অভিনয় করে না। সে যদি নিয়মিত অভিনয় করত, অনেক ভালো কিছু করতে পারত।’ 
এদিকে, নোবেল ও তানিয়াকে নিয়ে এত বছর পর একসঙ্গে অভিনয়ের পরিকল্পনা করার জন্য নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ১৯৫২-এর কর্তাব্যক্তিদের ধন্যবাদ দিয়েছেন তানিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দুজন একসঙ্গে খুব বেশি অভিনয় করিনি ঠিকই, কিন্তু অন্যান্য কাজকর্মে আমরা ঠিকই একসঙ্গে ছিলাম। গত দুই বছর ধরে একসঙ্গে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছি। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও আমাদের একসঙ্গে দেখা হতো। শুধু একসঙ্গে অভিনয়টা ছাড়া। এত বছর পর আমাদের দুই বন্ধুকে নিয়ে নাটক নির্মাণ করার জন্য “১৯৫২” প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ।’
সূত্র: দৈনিক প্রথম আলো
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট পুরাতন পোস্ট → হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • লেডি জেমস বন্ড বিদ্যা
    'কাহানি' ছবির গল্পে স্বামীর খুনীকে খুঁজতে গিয়ে একরকম গোয়েন্দাগিরিই করেছেন বিদ্যা বালান।  এবার পেশাদার নারী গোয়েন্দার ভূমিকায় অ...
  • দেড় যুগ পর নোবেল-তানিয়া
    আদিল হোসেন নোবেল আর তানিয়া আহমেদ। দুজন দুজনের খুব ভালো বন্ধু। প্রথমজন মডেল হিসেবে সুপ্রতিষ্ঠিত, আর পরের জনকে সবাই চেনেন অভিনয়শিল্পী হ...
  • স্বামীর ঘরে ফিরলেন ক্যাথরিন
    স্বামীর ঘরে ফিরে গেলেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনস। মান-অভিমান ভুলে গিয়ে স্বামী মাইকেল ডগলাসের সঙ্গে আবার মিলিত হয়েছ...
  • সীমানার গোপন বিয়ে
    জনপ্রিয় অভিনেত্রী সীমানা গোপনে বিয়ে করলেন একই গ্রামের সমাপ্তি মাসুককে। দীর্ঘদিন ধরে এ দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অবশেষে পরিব...
  • ফেসবুকে মেহজাবিন-ফারিয়া চরিত্র নিয়ে চুলোচুলি
    লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী এবং উঠতি মিউজিক ভিডিও মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গেল দু’দিন ধরে একে অপরের চরিত্র-যোগ্যতা নিয়ে ফেসবুকে ...
  • ভালবাসা সম্পর্কে ১০ টি সত্য কথা
    ভালোবাসা আসলে কী জিনিস? কেউ কি ভেবে দেখেছেন ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা কী? ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা নেই। ভালোবাসার রয়েছে কিছু বৈশিষ্ট...
  • ওসিডি আছে কেটি পেরির!
    অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি)। মানসিক অস্থিরতার এ এক কঠিন রোগ। কেটি পেরি স্বীকার করলেন, তাঁরও এই সমস্যা আছে। কোনো কিছুই তিনি সুস্...
  • আদুরীকে নিয়ে নাটক
    গত ২২শে সেপ্টেম্বর ঢাকার বারিধারার ডিওএইচএসের একটি ময়লার স্তূপ থেকে পাওয়া যায় মারাত্মকভাবে শারীরিক নির্যাতনের শিকার ১০ বছরের মেয়ে আদুরীক...
  • এরিক এরশাদের ‘আলো আমার আলো’
    প্রকাশ পেল সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের দ্বিতীয় রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আলো আমার আলো’। এ উপলক্ষে মঙ্গলবা...
  • চোরের বউ মীম
    এবার লাক্সতারকা বিদ্যা সিনহা মীম বউ সেজে অভিনয় করেছেন। সেটাও আবার দুই চোরের বউ। কোরবানি ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম ‘বউ চোর’। নাটকটি ...

লেবেল

খেলা গানের ভূবন জাতীয় টালিউড বিনোদন টিভি জগত ঢাকার বিনোদন ঢালিউড বিনোদন নাট্যশালা প্রেম বলিউড বিনোদন বিবাহ বিয়ে বিশ্ব বিনোদন ভালোবাসা রাজনীতি রোমান্টিকতা রোমান্স সর্বশেষ হলিউড বিনোদন
কপিরাইট © মহুয়া-মলুয়ার প্রেম™ , অল রাইটস রিসার্ভড