• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

মহুয়া-মলুয়ার প্রেম

অন্য রকম প্রেমের সংবাদ

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩

স্বামীর ঘরে ফিরলেন ক্যাথরিন

  Ripon Abu Hasnat    বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩     সর্বশেষ , হলিউড বিনোদন      No comments   

স্বামীর ঘরে ফিরে গেলেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনস। মান-অভিমান ভুলে গিয়ে স্বামী মাইকেল ডগলাসের সঙ্গে আবার মিলিত হয়েছেন তিনি। বর্তমানে এ দম্পতি একই বাড়িতে বসবাস করছেন। জানা গেছে, ক্যাথরিনের কাছে মাইকেল নিজেদের সম্পর্ককে নতুন করে শুরু করার প্রস্তাব দিয়েছেন। আর ক্যাথরিনও বিনাবাক্যে এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ক্যাথরিনের আঙুলে পুনরায় তাদের বিয়ের আংটিটি দেখা গেছে। যা তিনি এতদিন খুলে রেখেছিলেন। ক্যাথরিনের এক ঘনিষ্ঠবন্ধু জানান, 'ক্যাথরিন-মাইকেল তাদের সন্তানদের কথা ভেবেই পুনর্মিলনের সিদ্ধান্ত নিয়েছেন। দুই সন্তান ডিলান এবং ক্যারিসকে নিয়ে ক্যাথরিন নিউইয়র্কে অবস্থিত স্বামীর বাড়িতে ফিরে গেছেন।' সূত্রটি আরো জানিয়েছে, মাইকেলের কণ্ঠনালীর ক্যান্সার নিয়ে ওঠা বিতর্ক এবং ক্যাথরিনের বায়োপলার ডিসঅর্ডারের কারণে তাদের দাম্পত্য জীবনে দুর্দিন নেমে আসে। এরপর গত আগস্ট মাসে ক্যাথরিন ১৩ বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে মিডিয়াতে হইচই ফেলে দেন। তবে তাদের ডিভোর্সের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তার স্বামী মাইকেল। স্ত্রীর সঙ্গে নিজের দূরত্বকে 'সাময়িক' বলেই তিনি তখন অভিহিত করেছিলেন। সম্প্রতি 'নিউইয়র্ক ড্যান্স অ্যালিয়ান্স ফাউন্ডেশন গালা' নামের অনুষ্ঠানে ক্যাথরিনকে 'অ্যাম্বাসেডর অফ আর্টস' পুরস্কারে ভূষিত করা হয়েছে। এ অনুষ্ঠানে স্বামীর হাত ধরেই উপস্থিত হয়েছিলেন তিনি। বর্তমানে ক্যাথরিন একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।সূত্র: যায় যায় দিন
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট পুরাতন পোস্ট → হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • প্রকাশ হলো একই মোড়কে ১০টি সিডি’র অডিও অ্যালবাম ‘পুষ্টিপালা’
    বাংলাদেশে অপুষ্টি একটি জনস্বাস্থ্য সমস্যা। পুষ্টিবিষয়ক সচেতনতার অভাবই এর কারণ হিসেবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধী...
  • শশী এবার চলচ্চিত্রের ‘একস্ট্রা’
    এর আগে শারমীন জোহা শশী ‘হেমন্তী’ নাটকের হৈমন্তী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। অভিনয় শিল্পীদের ক্ষেত্রে এটি সহজাত বিষয় যে, যখন...
  • প্রথম দেখায় ভালোবাসা
    প্রথম দেখায় ভালোবাসা (লাভ অ্যাট ফার্স্ট সাইট) হচ্ছে একটি চমৎকার-রোমান্টিক-উত্তেজনাকর শব্দগুচ্ছ। লোকজন প্রবল উৎসাহ নিয়ে আপনাকে এ ব্যাপারে ব...
  • মৌসুমীর ‘স্ক্যান্ডাল’
    ‘স্ক্যান্ডাল’ নামে নতুন একটি ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। ইতিমধ্যে ছবির নামটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক...
  • তেত্রিশে কারিনা
    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তেত্রিশ বছরে পা দিয়েছেন। শনিবার ৩২ বছর বয়স পেরিয়ে লাইট, সেট ও ক্যামেরার আবহে বেড়ে ওঠা কারিনা কাপুর ৩৩তম জন্ম...
  • এবারও তেমনটাই করলেন
    গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস যে কোন কিছুই করতে পারেন সেটা আবারও প্রমাণ করলেন। এর আগেও বিভিন্ন কাণ্ড ঘটিয়ে আলোচনা-সমালোচনায় এসেছেন তিনি ...
  • ফেসবুকে মেহজাবিন-ফারিয়া চরিত্র নিয়ে চুলোচুলি
    লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী এবং উঠতি মিউজিক ভিডিও মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গেল দু’দিন ধরে একে অপরের চরিত্র-যোগ্যতা নিয়ে ফেসবুকে ...
  • ‘ইত্যাদি’ এবার মহেড়া জমিদার বাড়িতে প্রচার ২৯শে নভেম্বর
    টেলিভিশনের অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে এনে ধারণ করার ধারাবাহিকতায় ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়...
  • ব্যবসা কমছে হতাশা বাড়ছে- ডিজিটাল সিনেমার নামে ফাঁকিবাজি
    ডিজিটাল চলচ্চিত্রের নামে ফাঁকিবাজিতে ব্যস্ত একশ্রেণীর প্রযোজক-পরিচালক। তাদের এই ফাঁকিবাজি, কারও কারও মতে দর্শকদের সঙ্গে প্রতারণার কারণে...
  • কষ্ট পেয়েছেন মাধুরী
    দাপুটে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের পিতা শংকর দীক্ষিত গত ১৩ই সেপ্টেম্বর ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে...

লেবেল

খেলা গানের ভূবন জাতীয় টালিউড বিনোদন টিভি জগত ঢাকার বিনোদন ঢালিউড বিনোদন নাট্যশালা প্রেম বলিউড বিনোদন বিবাহ বিয়ে বিশ্ব বিনোদন ভালোবাসা রাজনীতি রোমান্টিকতা রোমান্স সর্বশেষ হলিউড বিনোদন
কপিরাইট © মহুয়া-মলুয়ার প্রেম™ , অল রাইটস রিসার্ভড