• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

মহুয়া-মলুয়ার প্রেম

অন্য রকম প্রেমের সংবাদ

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

পেশা পরিবর্তন করছেন বাঁধন

  Ripon Abu Hasnat    সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩     ঢাকার বিনোদন      No comments   
লাক্সতারকা বাঁধন এতদিন অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। এর ফাঁকে ফাঁকে ঢাকা ডেন্টাল কলেজ থেকে পড়াশোনাও শেষ করেছেন। এরপর কিছুদিন একজন শিক্ষকের অধীনে দন্ত চিকিৎসক হিসেবে তার চেম্বারে কাজ করেন। এবার নিজেই চেম্বার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানুয়ারিতে গুলশান-২ এ চেম্বার খুলবেন বাঁধন। এ প্রসঙ্গে তিনি বলেন, '২০১১ সালে পড়াশোনা শেষ করেছি। এরপর থেকেই চেম্বার খোলার পরিকল্পনা করে আসছি। অবশেষে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।'
ডাক্তারি পেশাকে প্রাধান্য দিলেও তিনি অভিনয়কে বিদায় জানাচ্ছেন না। এ প্রসঙ্গে বলেন, 'অভিনয় করব, তবে খুব বেছে বেছে। আমি অভিনয়টা করি ভালো লাগার জায়গা থেকে। এই ভালো লাগাটা আছে এবং থাকবে। কিন্তু আমার পেশা হবে দন্ত চিকিৎসা।' এবার ঈদে ছয়টি নাটকে অভিনয় করছেন বাঁধন। দুটি নাটকের শুটিং প্রায় শেষ। নাটক দুটি হলো- নাহিদ বাবুর 'অপৃষ্ঠের দেয়াল' ও মিলন ভট্টাচার্যের 'টেকনিক্যাল চোর'।
শুটিংয়ের পর বাঁধন পুরোটা সময় মেয়ে মিশেলকে নিয়েই কাটান। এ প্রসঙ্গে বাঁধন বলেন, 'মিশেল ভীষণ দুষ্টু! আমার অনুপস্থিতিতে বাড়ি মাথায় তুলে রাখে। কখনো বাসায় ফিরতে রাত হলে কেঁদে কেটে একেবারে অস্থির হয়ে পড়ে। মেয়ের কারণেই এবার বেশি নাটকে কাজ করতে পারিনি।' বাঁধনের পুরো নাম আজমেরী হক বাঁধন। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর হোসেন সনেটকে বিয়ে করেন। পরের বছরের ৬ অক্টোবর কন্যাসন্তানের মা হন। এরপর দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে থাকলেও সম্প্রতি অভিনয়ে ফিরেছেন।
সূত্র: দৈনিক যায় যায় দিন
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট পুরাতন পোস্ট → হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • লেডি জেমস বন্ড বিদ্যা
    'কাহানি' ছবির গল্পে স্বামীর খুনীকে খুঁজতে গিয়ে একরকম গোয়েন্দাগিরিই করেছেন বিদ্যা বালান।  এবার পেশাদার নারী গোয়েন্দার ভূমিকায় অ...
  • দেড় যুগ পর নোবেল-তানিয়া
    আদিল হোসেন নোবেল আর তানিয়া আহমেদ। দুজন দুজনের খুব ভালো বন্ধু। প্রথমজন মডেল হিসেবে সুপ্রতিষ্ঠিত, আর পরের জনকে সবাই চেনেন অভিনয়শিল্পী হ...
  • স্বামীর ঘরে ফিরলেন ক্যাথরিন
    স্বামীর ঘরে ফিরে গেলেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনস। মান-অভিমান ভুলে গিয়ে স্বামী মাইকেল ডগলাসের সঙ্গে আবার মিলিত হয়েছ...
  • সীমানার গোপন বিয়ে
    জনপ্রিয় অভিনেত্রী সীমানা গোপনে বিয়ে করলেন একই গ্রামের সমাপ্তি মাসুককে। দীর্ঘদিন ধরে এ দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অবশেষে পরিব...
  • ফেসবুকে মেহজাবিন-ফারিয়া চরিত্র নিয়ে চুলোচুলি
    লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী এবং উঠতি মিউজিক ভিডিও মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গেল দু’দিন ধরে একে অপরের চরিত্র-যোগ্যতা নিয়ে ফেসবুকে ...
  • ভালবাসা সম্পর্কে ১০ টি সত্য কথা
    ভালোবাসা আসলে কী জিনিস? কেউ কি ভেবে দেখেছেন ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা কী? ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা নেই। ভালোবাসার রয়েছে কিছু বৈশিষ্ট...
  • ওসিডি আছে কেটি পেরির!
    অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি)। মানসিক অস্থিরতার এ এক কঠিন রোগ। কেটি পেরি স্বীকার করলেন, তাঁরও এই সমস্যা আছে। কোনো কিছুই তিনি সুস্...
  • আদুরীকে নিয়ে নাটক
    গত ২২শে সেপ্টেম্বর ঢাকার বারিধারার ডিওএইচএসের একটি ময়লার স্তূপ থেকে পাওয়া যায় মারাত্মকভাবে শারীরিক নির্যাতনের শিকার ১০ বছরের মেয়ে আদুরীক...
  • এরিক এরশাদের ‘আলো আমার আলো’
    প্রকাশ পেল সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের দ্বিতীয় রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আলো আমার আলো’। এ উপলক্ষে মঙ্গলবা...
  • চোরের বউ মীম
    এবার লাক্সতারকা বিদ্যা সিনহা মীম বউ সেজে অভিনয় করেছেন। সেটাও আবার দুই চোরের বউ। কোরবানি ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম ‘বউ চোর’। নাটকটি ...

লেবেল

খেলা গানের ভূবন জাতীয় টালিউড বিনোদন টিভি জগত ঢাকার বিনোদন ঢালিউড বিনোদন নাট্যশালা প্রেম বলিউড বিনোদন বিবাহ বিয়ে বিশ্ব বিনোদন ভালোবাসা রাজনীতি রোমান্টিকতা রোমান্স সর্বশেষ হলিউড বিনোদন
কপিরাইট © মহুয়া-মলুয়ার প্রেম™ , অল রাইটস রিসার্ভড