• ABOUT
  • CONTACT
  • PRIVACY
  • SITEMAP
  • OTHER

মহুয়া-মলুয়ার প্রেম

অন্য রকম প্রেমের সংবাদ

Menu
  • HOME
  • BLOGING
  • WIDGETS
  • ANDROID
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • EARNING
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • TOOLS

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩

সোনাক্ষীর সুদিন!

  Ripon Abu Hasnat    বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৩     বলিউড বিনোদন      No comments   
বলিউডের অনেক তারকারই অগণিত ভক্ত রয়েছে পাকিস্তানে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘লুটেরা’ তারকা সোনাক্ষী সিনহা। ইদানীং ভারতের প্রতিবেশী এ দেশটি থেকে ভক্তদের প্রচুর চিঠি আসছে সোনাক্ষীর কাছে। শুধু তাই নয়, পাকিস্তানের একটি টিভি চ্যানেলে প্রচারের জন্য সম্প্রতি ভারতে গিয়ে সোনাক্ষীর সাক্ষাত্কার নিয়েছেন পাকিস্তানি একজন সাংবাদিক।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি মুম্বাই গিয়ে সোনাক্ষীর সাক্ষাত্কার নিয়েছেন পাকিস্তানি টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক। এর আগে মাত্র দুজন ভারতীয় শিল্পী ওই টিভি অনুষ্ঠানের জন্য সাক্ষাত্কার দিয়েছিলেন। তাঁরা হলেন প্রখ্যাত কবি, গীতিকার ও চলচ্চিত্রনির্মাতা গুলজার এবং বিশিষ্ট সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর।
প্রখ্যাত বলিউডের অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহার জন্ম ১৯৮৭ সালে, বিহারের পাটনায়। তিনি বলিউডে পা রাখেন ২০১০ সালে। সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়ে দেন সোনাক্ষী। ছবিটিতে চমত্কার অভিনয়নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার ঝুলিতে ভরেন।
পরবর্তী সময়ে ‘সান অব সর্দার’ (২০১২), ‘রাওডি রাঠোর’ (২০১২) ও ‘দাবাং ২’-এর মতো বক্স অফিসে ঝড় তোলা ছবিতে অভিনয় করেন ২৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
এ বছর মুক্তি পাওয়া ‘লুটেরা’ ও ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিতে সোনাক্ষীর অনবদ্য অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। মুক্তির অপেক্ষায় রয়েছে সোনাক্ষী অভিনীত ‘বস’, ‘বুলেট রাজা’, ‘র‌্যাম্বো রাজাকার’ এবং ‘অ্যাকশন জ্যাকসন’ ছবিগুলো। সেগুলোতে তাঁর বিপরীতে অভিনয় করবেন যথাক্রমে অক্ষয় কুমার, সাইফ আলী খান, শহিদ কাপুর ও অজয় দেবগন।
সূত্র: দৈনিক প্রথম আলো
পোষ্টটি শেয়ার করুনঃ
Tweet Share Share Share Share Share

Related Posts

← নবীনতর পোস্ট পুরাতন পোস্ট → হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

  • Popular
  • Comments
  • Archive

Popular Posts

  • লেডি জেমস বন্ড বিদ্যা
    'কাহানি' ছবির গল্পে স্বামীর খুনীকে খুঁজতে গিয়ে একরকম গোয়েন্দাগিরিই করেছেন বিদ্যা বালান।  এবার পেশাদার নারী গোয়েন্দার ভূমিকায় অ...
  • দেড় যুগ পর নোবেল-তানিয়া
    আদিল হোসেন নোবেল আর তানিয়া আহমেদ। দুজন দুজনের খুব ভালো বন্ধু। প্রথমজন মডেল হিসেবে সুপ্রতিষ্ঠিত, আর পরের জনকে সবাই চেনেন অভিনয়শিল্পী হ...
  • স্বামীর ঘরে ফিরলেন ক্যাথরিন
    স্বামীর ঘরে ফিরে গেলেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী ক্যাথরিন জেটা জোনস। মান-অভিমান ভুলে গিয়ে স্বামী মাইকেল ডগলাসের সঙ্গে আবার মিলিত হয়েছ...
  • সীমানার গোপন বিয়ে
    জনপ্রিয় অভিনেত্রী সীমানা গোপনে বিয়ে করলেন একই গ্রামের সমাপ্তি মাসুককে। দীর্ঘদিন ধরে এ দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। অবশেষে পরিব...
  • ফেসবুকে মেহজাবিন-ফারিয়া চরিত্র নিয়ে চুলোচুলি
    লাক্স সুন্দরী মেহজাবিন চৌধুরী এবং উঠতি মিউজিক ভিডিও মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গেল দু’দিন ধরে একে অপরের চরিত্র-যোগ্যতা নিয়ে ফেসবুকে ...
  • ভালবাসা সম্পর্কে ১০ টি সত্য কথা
    ভালোবাসা আসলে কী জিনিস? কেউ কি ভেবে দেখেছেন ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা কী? ভালোবাসার আসলে কোনো সংজ্ঞা নেই। ভালোবাসার রয়েছে কিছু বৈশিষ্ট...
  • ওসিডি আছে কেটি পেরির!
    অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি)। মানসিক অস্থিরতার এ এক কঠিন রোগ। কেটি পেরি স্বীকার করলেন, তাঁরও এই সমস্যা আছে। কোনো কিছুই তিনি সুস্...
  • আদুরীকে নিয়ে নাটক
    গত ২২শে সেপ্টেম্বর ঢাকার বারিধারার ডিওএইচএসের একটি ময়লার স্তূপ থেকে পাওয়া যায় মারাত্মকভাবে শারীরিক নির্যাতনের শিকার ১০ বছরের মেয়ে আদুরীক...
  • এরিক এরশাদের ‘আলো আমার আলো’
    প্রকাশ পেল সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের দ্বিতীয় রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আলো আমার আলো’। এ উপলক্ষে মঙ্গলবা...
  • চোরের বউ মীম
    এবার লাক্সতারকা বিদ্যা সিনহা মীম বউ সেজে অভিনয় করেছেন। সেটাও আবার দুই চোরের বউ। কোরবানি ঈদের জন্য নির্মিত এ নাটকের নাম ‘বউ চোর’। নাটকটি ...

লেবেল

খেলা গানের ভূবন জাতীয় টালিউড বিনোদন টিভি জগত ঢাকার বিনোদন ঢালিউড বিনোদন নাট্যশালা প্রেম বলিউড বিনোদন বিবাহ বিয়ে বিশ্ব বিনোদন ভালোবাসা রাজনীতি রোমান্টিকতা রোমান্স সর্বশেষ হলিউড বিনোদন
কপিরাইট © মহুয়া-মলুয়ার প্রেম™ , অল রাইটস রিসার্ভড